মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৬, ০৮:৪১ এএম

ভারত ও চীন ভালো বন্ধু ও অংশীদার : শি জিনপিং

আন্তর্জাতিক
Sub Editor
ভারত ও চীন ভালো বন্ধু ও অংশীদার : শি জিনপিং
ছবি: সংগ্রহীত

 

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত ও চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হতে পারে। দুই দেশের সম্পর্ককে তিনি রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির নাচ’-এর সঙ্গে তুলনা করেন।

শি জিনপিং বলেন, গত এক বছরে ভারত-চীন সম্পর্কের কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়াও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশ পারস্পরিক সহযোগিতা ও আদান-প্রদান বাড়িয়ে সম্পর্ককে আরও স্থিতিশীল ও গঠনমূলক পথে এগিয়ে নিতে পারবে।

দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ বিদ্যমান। ২০২০ সালে লাদাখে সংঘর্ষে উভয় পক্ষের উল্লেখযোগ্য প্রাণহানির পর সীমান্ত এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করা হয়। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৫ সালে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হওয়া, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা শুরু হওয়াকে সেই উদ্যোগগুলোর অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের এই বার্তা কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন এবং সহযোগিতা জোরদারের একটি ইঙ্গিত, বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে প্রতিযোগিতা দিন দিন তীব্রতর হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।