মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ এএম

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

রাজনীতি
Sub Editor
বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
ছবি: সংগ্রহীত

বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। তার প্রার্থিতার বৈধতা প্রশ্নবিদ্ধ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

রিট আবেদনে অভিযোগ করা হয়েছে, বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটটি গ্রহণযোগ্যতা ও শুনানির বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।