মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৯ পিএম

১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে বারিয়ে নতুন দাম ১৩৫৬

জাতীয়
Sub Editor
১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে বারিয়ে নতুন দাম ১৩৫৬
ছবি: সংগ্রহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৩০৬ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিইআরসি এ নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, ঘোষিত মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি চলতি মাসের জন্য অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারিত হয়।

 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।