মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৩, ১০:৪২ এএম

জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম কিনলেন সাহিন আরা

রাজনীতি
Sub Editor
জাতীয় পার্টির হয়ে আগামী সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ৩ (সদর)সংসদীয় আসন ৪৫ থেকে লড়তে চান দলটির কেন্দ্রীয় কমিটির নেতা সাহিন আরা সুলতানা। তিনি বলেন, "এরই মধ্যে মনোনয়ন ফর্ম কিনলাম। দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই দলের হয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ পাবো।" পেশায় শিক্ষক সাহিন আরা সুলতানা এরই মধ্যে তার সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে দলের নেতা কর্মীদের হৃদয়ে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ন সম্পর্ক থাকায় মনে করা হচ্ছে আগামী নির্বাচনে তিনি দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দলের নেতাকর্মীরা মনে করছেন তরুন এই নেতাকে মনোনয়ন দেয়া হলে দলের প্রতি তরুনদের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস অনেকাংশেই বেড়ে যাবে। আগামীতে তরুনরা এই দলে সম্পৃক্ত হয়ে দলকে সুসংগঠিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবেন। সাহিন আরা সুলতানা বলেন, জাতীয় পার্টির যে ঐতিহ্য রয়েছে তাকে জনগনের কাছে তুলে ধরতে হবে। এক্ষেত্রে আমি নিসন্দেহে অন্যদের চেয়ে নানা কারনেই নিজেকে যোগ্য মনে করছি। আমি আশা রাখি দল আমাকে মূল্যায়ন করবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।