মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৬ পিএম

বিক্রির আগে মোবাইল ফোন নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

জাতীয়
Sub Editor
বিক্রির আগে মোবাইল ফোন নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
ছবি: সংগ্রহীত

বাংলাদেশে ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এই নির্দেশনা এসেছে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের মোবাইল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এনইআইআর সিস্টেম গত ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। এতে দেশের সকল মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর ফলে অবৈধ বা চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে সহজ হবে।

বিটিআরসি জানায়, নিজের নামে নিবন্ধিত ফোনের সিম পরিবর্তন বা ফোন অন্যের কাছে হস্তান্তর/বিক্রির আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রক্রিয়ায় ফোনটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিবন্ধন বাতিল বা অবমুক্ত করতে হবে।

ডি-রেজিস্ট্রেশনের জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্টের শেষ চারটি সংখ্যা প্রয়োজন। বিস্তারিত তথ্যের জন্য বিটিআরসির ওয়েবসাইট http://neir.btrc.gov.bd
 ভিজিট করা যেতে পারে। এছাড়া ১০০ কল সেন্টার বা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।