মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:২০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৮ পিএম

নির্বাচনী গণসংযোগে স্বর্ণেররিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

রাজনীতি
Sub Editor
নির্বাচনী গণসংযোগে স্বর্ণেররিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী
ছবি: সংগ্রহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী নির্বাচনী গণসংযোগকালে সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং উপহার পেয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর ৭ নম্বর ওয়ার্ডের আমির ডুবাইয়ের বাড়িতে গণসংযোগকালে স্থানীয়রা ভালোবাসার নিদর্শন হিসেবে এই রিং উপহার দেন।

শ্যামলী সুলতানা জেদনী বলেন, “এই উপহার আমার জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি হাতিয়ার মানুষের কাছে সারাজীবনের জন্য ঋণী। এখানে মানুষ অত্যন্ত আন্তরিক ও ভালো।” তিনি আরও উল্লেখ করেন, হাতিয়ার মানুষ পরিবর্তন চায় এবং নির্বাচনী কার্যক্রমে নারীদের সক্রিয় অংশগ্রহণ আশাব্যঞ্জক। তিনি পরিকল্পনা করছেন, সুযোগ পেলেই পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করবেন।

স্থানীয় বিবি জুলেখা জানান, “উনি আমাদের বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন। আমরা চাই এলাকার উন্নয়ন হোক, নারীরা এগিয়ে যাক। তাই এই সামান্য উপহার দিয়েছি।”

আব্দুল হান্নান মাসউদ বলেন, “হাতিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান আমাদের জন্য গর্বের। এটি পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের আস্থা আমাদের কাজের মাধ্যমে ফিরে দিতে হবে। আমরা সবাইকে নিয়ে হাতিয়ার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও মানবিক সমাজ গঠনে এগোতে চাই, ইনশাআল্লাহ।”

 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।