মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৫:৩৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৮ পিএম

দেশে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১ লাখ ৩১ হাজারের বেশি ভোটার

আন্তর্জাতিক
Sub Editor
দেশে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১ লাখ ৩১ হাজারের বেশি ভোটার
ছবি: সংগ্রহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের কাজ চলছে। দেশ ও প্রবাসে নিবন্ধনকারীদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোট দিয়েছেন।

বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য জানান। তিনি জানান, দেশের ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত দেশের অভ্যন্তরে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন ব্যালট ডাক বাক্সে জমা দিয়েছেন।

প্রবাসী ভোটারদের মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে পৌঁছেছে। সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন, এবং ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক ব্যবস্থার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানান, দেশের ও প্রবাসের মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।