মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৩, ০৬:১৫ পিএম

ঢাকা ৫ আসনে পরিবর্তন, পছন্দের শীর্ষে রিপন

রাজনীতি
Sub Editor
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসনে (ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার একাংশ) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তার বিচারে আলোচনার শীর্ষে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। তিনি পরিছন্ন ও ক্লিন ইমেজ রাজনীতিবিদ হিসেবেই এলাকায় পরিচিত। মনোনয়ন প্রত্যাশী রিপন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি থাকাকালীন ওয়ান ইলেভেনে নেত্রীর (শেখ হাসিনা) মুক্তি আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। সে সময় পুরান ঢাকায় নেত্রীর মুক্তির সর্বোচ্চ আন্দোলন করেছি। তিনি আরো বলেন, আমি করোনা মহামারীর সময় প্রায় ৩০ হাজার পরিবারকে সহায়তা করেছি। এছাড়া সাংগঠনিকভাবে যতগুলো কাজ করা দরকার সবগুলোতে আমি ছিলাম। আমি মনোনয়ন পেলে আসনটির সাবেক এমপির অসমাপ্ত কাজগুলোসহ উন্নয়ন অব্যাহত রাখব। সাম্প্রতিক সময়ে এলাকায় নিজের জনসম্পৃক্ততা নিয়ে তিনি বলেন, এলাকায় মুক্তিযুদ্ধা থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে আমার বিশেষ সক্ষতা রয়েছে। সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসী। এলাকার মানুষের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে আমার বিশেষ সখ্যতা রয়েছে। সে হিসেবে এবার আমি দলের মনোনয়নের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো। কারন ছোট বেলা থেকে এ এলাকায় বড় হয়েছি। সুখে-দুঃখে সব সময় এলাকার মানুষের সাথে রয়েছি। নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঢাকা-০৫ আসনকে আ.লীগের দূর্গ হিসেবে পরিনত করার জন্য নিরলস কাজ করে যাবো। এদিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা জানান, কামরুল হাসান রিপন একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তি। এবার দল ক্লিন ইমেজ দেখে মনোনয়ন দিচ্ছে। সেই ক্ষেত্রে রিপন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করেছে। এলাকাবাসী বলছেন কামরুল হাসান রিপন এই আসনটি থেকে মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হবেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।