বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন সাধারণ নয়; এটি ৫৪ বছর ধরে জনগণের সঙ্গে প্রতারণা করা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন।
লালমনিরহাটের হাতীবান্ধায় আয়োজিত জনসভায় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে। মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে চুরি উদ্ধার করা হবে।
উত্তরবঙ্গের অবহেলার সমালোচনা করে তিনি 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও অর্থনীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন। এছাড়া নারীর মর্যাদা রক্ষা ও তরুণদের নেতৃত্বে সুযোগ দেয়ার অঙ্গীকার জানান।
ডা. শফিকুর রহমানের জনসভা হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়। সকালেও কুড়িগ্রাম সরকারি কলেজে তিনি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ওপর জোর দেন।