মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৮ পিএম

কক্সবাজারে বিএনপি নেতার মরদেহ খামার থেকে উদ্ধার

রাজনীতি
Sub Editor
কক্সবাজারে বিএনপি নেতার মরদেহ খামার থেকে উদ্ধার
ছবি: সংগ্রহীত

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় বিএনপি নেতা নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল ইসলাম জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তিনি খামারের শ্রমিকদের খাবার দিতে বাড়ি থেকে বের হন। এক ঘণ্টার মধ্যেই শ্রমিকরা তাকে খামারের ভিতরে অচেতন অবস্থায় পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবার ও স্থানীয় চেয়ারম্যান নিশ্চিত করেছেন। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।