মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৩, ০৫:১৬ এএম

কুমিল্লা-১ আসনে নৌকার প্রার্থী ইঞ্জি. সবুর!

রাজনীতি
Sub Editor
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আওয়ামী লীগের ফরম কিনেছেন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। তিনি এবার এ আসনে নৌকার প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পাচ্ছেন এমনটাই আভাস পাওয়া গেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের কাছ থেকে। নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোগী হতে চাই। স্মার্ট কুমিল্লা ১ গড়া আমার অঙ্গীকার। ইঞ্জিনিয়ার সবুর বলেন, নৌকার মনোনয়ন পাওয়ার জন্য আমি শতভাগ আশাবাদী। দলের পাশাপাশি দীর্ঘ ১৫ বছর এলাকার উন্নয়নে জন্য কাজ করে যাচ্ছি৷ আওয়ামী লীগকে তৃণমূলে আরও সুসংগঠিত করতে দাউদকান্দি-তিতাসের নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দল আমাকে সুযোগ দিলে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রুপকল্প ভিশন-২০৪১:স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দাউদকান্দি-তিতাসকে দুইটি তিলোত্তমা শহরে পরিণত করব। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। কুমিল্লার প্রবেশদ্বার দাউদকান্দি তিতাসের জনগণের প্রত্যাশাকে বাংলাদেশ আওয়ামী লীগ মূল্যায়ন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস। কুমিল্লা-১ আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সালেহ মুহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাত্তার তালুকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, তিতাস উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মোসলেম মিয়া সরকার, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবির শিকদারসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।