আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অংশ হিসেবে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিএনপির চেয়ারম্যান। এসব আলোচনায় স্থানীয় পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।