মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ এএম

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক
Sub Editor
রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
রাশিয়ার জরুরি উদ্ধারকর্মীরা। ছবি: দ্য মস্কো টাইমস

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্দিনো-বালকারিয়া অঞ্চলে পর্বতারোহীদের একটি দলের ওপর তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রাশিয়ার উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত মিজিরগি থেকে তুষারধস নেমে আসে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল আক্রান্ত হয়।

জরুরি পরিষেবা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তল্লাশি ও উদ্ধার অভিযানে ৫০ জনের বেশি জরুরি কর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম ভূখণ্ড এবং ফের তুষারধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।