মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ এএম

ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার

রাজনীতি
Sub Editor
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার
রাজশাহীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর প্রতিবাদ সমাবেশে ছাত্রদলকে নিয়ে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে শিবির নেতা ইমরান নাজির-ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতা-কর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধৈর্যের সীমা অতিক্রম করলে এমন পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন বলে জানা গেছে।

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের প্রতিবাদে আয়োজিত একটি সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

সমাবেশে ইমরান নাজির বলেন, ছাত্রদলের কোনো নেতা-কর্মীর ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না। তাদের কর্মকাণ্ড ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দেন তিনি।

পদ্মা সরকারি কলেজে দুই ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে বক্তব্য দেয়।

এদিকে ইমরান নাজিরের বক্তব্যের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।