মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:১৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম

৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

জবস
Sub Editor
৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি
সরকারি হাসপাতালগুলোতে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।-ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এমবিবিএস, বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত। পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

পিএসসি জানিয়েছে, বিশেষ এ বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বর মাসে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে।

প্রার্থীদের বাছাইয়ে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে।

এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে এবং ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ওই সাধারণ বিসিএসের লিখিত পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এতে ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর আগে ৪৯তম বিসিএসও বিশেষ বিসিএস হিসেবে আয়োজন করা হয়েছিল। ওই পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজের জন্য ৬৮৩ জন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়।

স্বাস্থ্য ক্যাডারে সর্বশেষ বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল ৪৮তম বিসিএসে। ওই পরীক্ষায় তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে মোট ৩ হাজার ১২০ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।