মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ এএম

গুলি চালানোর ভঙ্গিতে উদযাপন, লাল কার্ড ইসরায়েলি ফুটবলারের

খেলা
Sub Editor
গুলি চালানোর ভঙ্গিতে উদযাপন, লাল কার্ড ইসরায়েলি ফুটবলারের
ছবি: সংগৃহীত

গোল করে আনন্দ করার মুহূর্তই শেষ পর্যন্ত শাস্তির কারণ হয়ে দাঁড়াল ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারখির জন্য। অস্ট্রিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে গোল করার পর কর্নার ফ্ল্যাগ তুলে বন্দুকের মতো ভঙ্গিতে উদযাপন করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড।

বিরতির পর ৫৫ মিনিটে দারুণ এক হেডে ইসরায়েলকে সমতায় ফেরান ২০ বছর বয়সী আবু ফারখি। এরপরই ঘটে আলোচিত ঘটনা।

গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সেটি তুলে নেন আবু ফারখি। পরে ফ্ল্যাগের দণ্ডটি বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি।

এর মাত্র চার মিনিট আগে হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড। উদযাপনের ঘটনায় তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান বুলগেরিয়ান রেফারি জর্জি কাবাকভ। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আবু ফারখিকে।

১০ জনের ইসরায়েল শেষ পর্যন্ত ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৯০ মিনিটে ফিলিপ মভেনে এবং যোগ করা সময়ে সাসা কালাইদজিচ গোল করলে ৩-১ ব্যবধানে জয় পায় অস্ট্রিয়া।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।