মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৩, ১১:৫৮ এএম

এনবিআরের ২৮৬ পদে রদবদল

অর্থ-বাণিজ্য
Sub Editor
আয়কর বিভাগের উপকর কমিশনার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। এসব পদে প্রতিষ্ঠানটি ২৮৬ জন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। যাদের মধ্যে ২৪ জন উপ-কর কমিশনার, ৩৫ জন সহকারী কর কমিশনার ও ৪ জন অতিরিক্ত সহকারী কর কমিশনার রয়েছেন। অন্যদিকে কাস্টমস ও ভ্যাট বিভাগের ১১০ জন রাজস্ব কর্মকর্তা ও ১১৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) এনবিআর থেকে জারি করা পৃথক পৃথক আদেশে তাদেরকে এনবিআরের প্রধান কার্যালয় ও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন কর ও কাস্টম অফিসে বদলি করা হয়েছে। এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। বদলির আদেশে তাদেরকে অবিলম্বের কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। বদলির আদেশ এনবিআরের ওয়েব সাইটে আপলোড করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।