মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৬, ০৪:১২ পিএম

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৫

সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৫

গোপালগঞ্জে পুলিশ সদস্যদের মারপিট এবং সরকারি গাড়িতে ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনার পর থেকে মোট ২৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ নিয়ে ঘটনার পর থেকে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। মামলা দায়েরের আগে ও পরে পুলিশের চালানো অভিযানে এখন পর্যন্ত মোট ২৫ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, গত শনিবার সদর উপজেলার রঘুনাথপুর ধর্ম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি টহলরত পুলিশের মুখোমুখি হলে তারা লাঠি ও দেশি অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়।

হামলাকারীরা এ সময় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে। এছাড়া এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের আরও দুই সদস্যকে মারপিট করা হয়। এ ঘটনায় রোববার এসআই মো. ফুল মিয়া বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।