মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:৫০ এএম

সীতাকুণ্ডে লরিচাপায় যাত্রীবাহী বাসের ৫ যাত্রী নিহত

সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে লরিচাপায় যাত্রীবাহী বাসের ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ লরিচাপায় পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম জানিয়েছেন, লরির চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে শাপলা পরিবহণের একটি বাসে নেত্রকোনা যাচ্ছিলেন যাত্রীরা। পথে কুমিরা এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বাস থেকে নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন তারা। এসময় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাঁপা দেয়।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে চারজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এছাড়া আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।