প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৩:০৩ পিএম || প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৩ এএম
সৈকতে ছিনতাই, কক্সবাজারে গ্রেপ্তার দুই
গতকাল সন্ধ্যায় কক্সবাজার শহরের ডলফিন মোড়ে ঢাকা থেকে আগত একজন পর্যটক দুই জন ছিনতাই কারীর কবলে পড়ে এবং ছিনতাই কারী রা পর্যটকের একটি মোবাইল ছিনতাই করে।
কক্সবাজার সমুদ্র সৈকতের ডলফিন মোড়ে এক পর্যটককে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ–মহাপরিদর্শক (এডিআইজি) মো. আপেল মাহমুদ জানান, শনিবার রাতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হল কক্সবাজার সদরের হোসেন আহমেদের ছেলে ইমরান (২৪) ও সমিতি পাড়ার ফজর আহমেদের ছেলে জাফর আলম।
পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে এক পর্যটক ডলফিন মোড় হয়ে সমুদ্র সৈকতে যাওয়ার পথে ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পর্যটকদের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় ছিনতাইকারীরা।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, শনিবার রাতে ছিনতাইয়ের ঘটনার পরপরই ভুক্তভোগী পর্যটক সৈকতে কর্তব্যরত ট্যুরিস্ট পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। পরে পুলিশ জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। শনিবার গভীর রাতে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইমরান ও জাফরকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত উপ–মহাপরিদর্শক বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। ঘটনায় দুইজন যুবক ছিনতাইয়ে জড়িত ছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান আপেল মাহমুদ।