মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৫:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:০৩ এএম

শৃঙ্খলাভঙ্গ: বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার

খেলা
নিজস্ব প্রতিবেদক
শৃঙ্খলাভঙ্গ: বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে নালিশ জানিয়েছে প্রতিপক্ষ ক্লাব বাহিয়া। অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, আগামী বুধবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত গত শনিবার অনুষ্ঠিত লিগের ম্যাচে। বাহিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পায় সান্তোস। ওই ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। বাহিয়া কর্তৃপক্ষের দাবি, মাঠের ভেতর নেইমার নেস্টরকে অত্যন্ত অপমানজনক ভাষায় গালি দিয়েছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেস্টর অভিযোগ করেন, নেইমারের মন্তব্য শুধু তার জন্য নয়, বরং বাহিয়া জার্সির মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে। তা যেমন আমার জন্য, তেমনি বাহিয়া জার্সির মর্যাদার হানি ঘটিয়েছে।

অভিযোগের বিপরীতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ৩৪ বছর বয়সী নেইমার। তিনি স্বীকার করেছেন যে, মাঠের তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখা তার ভুল ছিল। তবে নেস্টরকে কোনো ধরনের কটূক্তি করার কথা তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। উল্টো নেইমারের দাবি, নেস্টর ফুটবলের অন্যতম নোংরা ও কূটকৌশলের আশ্রয় নিয়েছেন।

সান্তোসের জন্য এই ঘটনাটি বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সর্বোচ্চ শাস্তি বহাল থাকলে মৌসুমের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলকে ছাড়াই মাঠে নামতে হবে নেইমারকে। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে থাকা সান্তোস গত মৌসুমে রেলিগেশন থেকে কোনোমতে বেঁচে গিয়েছিল। ফলে তাদের জন্য নেইমারের উপস্থিতি অপরিহার্য।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।