মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:২১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ১০:২১ পিএম

সাবেক এমপি রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ এবং তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, সাবেক এমপি আবদুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে নিজ দখলে রাখার প্রমাণ পেয়েছে সংস্থাটি। অন্যদিকে, স্বামী আবদুর রউফের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্ত্রী জান্নাতুন নাহার ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, আসামিদের নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ের অনুসন্ধানে পাওয়া সম্পদের বিশাল অসঙ্গতি ধরা পড়ে। আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন অঢেল সম্পদ অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।