মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০২:১৪ এএম

আসামে রহস্যজনক মৃত্যু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্তের

বিনোদন
নিজস্ব প্রতিবেদক
আসামে রহস্যজনক মৃত্যু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্তের

আসামের জনপ্রিয় লাইফস্টাইল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্তের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনসুকিয়ার কাকপাথারের বাসিন্দা এই তরুণী তার হাসিখুশি ভ্লগ ও ট্রেন্ডিং রিল ভিডিওর জন্য পরিচিত ছিলেন। গত ২৬ অক্টোবর হঠাৎই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় তার প্রাণবন্ত উপস্থাপনা মানুষের নজর কেড়েছিল, কিন্তু সেই হাসিমুখের আড়ালে কী ঘটনা ঘটেছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত ২৬ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় হঠাৎই যুগমায়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সম্প্রতি আসামের এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের রহস্যমৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। এর ফলে সোশ্যাল মিডিয়ার গ্ল্যামার ও হাসিখুশি ভ্লগের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিক যেন ফের একবার সামনে এলো।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, কিছুদিন আগেই যুগমায়া বাপের বাড়ি থেকে ফিরেছিলেন এবং সেসময় তার মায়ের সঙ্গে শেষবার কথাও হয়েছিল। বাবার পরিবারের দাবি, তার দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের অস্থিরতা ছিল না। তবুও এমন মর্মান্তিক পরিণতিতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় অনেকের আত্মহত্যার গুঞ্জন ছড়ালেও, এই মৃত্যুর পেছনে কি দাম্পত্য কলহ, আর্থিক অনটন নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সূত্রে জানা যায়, কিছুদিন আগেও বাপের বাড়ি গিয়ে ফেরার সময় মায়ের সঙ্গে তার কথা হয়েছিল।

ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে যুগমায়ার ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ফোনটির তথ্য বিশ্লেষণ করলেই মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে বলে পুলিশ আশা করছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।