মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম

সীতাকুণ্ডে লরিচাপায় প্রাণ গেল ৫ জনের

সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে লরিচাপায় প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ লরিচাপায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সীতাকুণ্ডে লরিচাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৫ জন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে থামানো হয়। মেরামতের সময় যাত্রীরা বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।