মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ জানুয়ারি, ২০২৪, ০৫:৪৮ পিএম

নাশকতাকারীদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা, গোপন থাকবে পরিচয়

জাতীয়
Sub Editor
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নাশকতা করবে তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে জানালে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। যারা তথ্য দেবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। শুক্রবার দুপুরে পুলিশ সদরদপ্তরের এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে তথ্যদাতা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার থেকে একলাখ টাকা পর্যন্ত পেতে পারেন বলে বার্তায় জানানো হয়। এদিকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো। এরইমধ্যে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কারা এসব ঘটনায় জড়িত তা নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার একটি অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা জেনে গেছে। দলটি নির্বাচনের দিন বিকট শব্দে কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করার পরিকল্পনা করেছে।’ পুলিশ সদরদপ্তর বলছে, 'নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এতে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।’

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।