মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ এএম

ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, বেতন ৩১ হাজার টাকা

জবস
নিজস্ব প্রতিবেদক
ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, বেতন ৩১ হাজার টাকা

বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ‘কার্ডস সেলস’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদের নামট্রেইনি অফিসার, কার্ডস সেলস
  • পদসংখ্যানির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • কর্মস্থলঢাকা

অন্যান্য দক্ষতার বাধ্যবাধকতা

  1. বিক্রয় কৌশল এবং গ্রাহকসেবা প্রদানে দক্ষ হতে হবে।
  2. যোগাযোগ ও দর-কষাকষিতে পারদর্শী হওয়ার পাশাপাশি স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  3. অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার ও মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকা আবশ্যক।

দায়িত্বসমূহ

মনোনীত কর্মকর্তাদের ক্রেডিট কার্ড বিক্রয়ের লক্ষ্যে সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং বিভিন্ন কার্ডের সুবিধা বুঝিয়ে আবেদন প্রক্রিয়া সম্পাদন করতে হবে।

ব্যাংকের নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি নতুন কার্ড সক্রিয়করণ ও প্রয়োজনীয় গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। এছাড়া দৈনন্দিন ও সাপ্তাহিক বিক্রয় প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাখিল করা বাধ্যতামূলক।

বেতন ও সুযোগ-সুবিধা

  • মাসিক বেতনসাকুল্যে মাসিক বেতন ৩১,০০০ টাকা।
  • অন্যান্য সুযোগ-সুবিধাউৎসব ভাতা, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, নির্ধারিত ছুটিসহ ব্যাংকের এইচআর নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • বেতন কাঠামো ও সুবিধাসমূহ।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।