মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৬:২৭ এএম

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কতায় আটক কিশোর

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কতায় আটক কিশোর

রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে বড় ধরনের হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে রুশ কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া সতর্কবার্তার সূত্র ধরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক কিশোরকে আটক করা হয়েছে। ইন্টারফ্যাক্সের প্রতিবেদন অনুযায়ী, ওই কিশোর রাশিয়ার নাগরিক এবং তাকে আটকের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এফএসবি এক বিবৃতিতে বলেছে, ‘তথ্য সরবরাহ করায় আমরা যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ।

মার্কিন দূতাবাস গত শনিবার মস্কোর সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তা দেয়। প্রাসাদ ও বিশাল উদ্যানবেষ্টিত এই পর্যটন কেন্দ্রটি এড়ানো এবং মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয় ওয়াশিংটন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শনিবার পার্কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো রুশ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করছে বলে জানানো হয়েছে। সে মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণের কয়েকটি ছবিও পোস্ট করেছিল। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘একটি জায়গা খুঁজে পেয়েছি।’। এতে বলা হয়, সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণে ‘বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটার বিশ্বাসযোগ্য আশঙ্কা’ রয়েছে। প্রাসাদ ও বিশাল উদ্যান নিয়ে গড়ে ওঠা এই স্থাপনাটি মস্কোর জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর একটি।

এফএসবির ভাষ্যমতে, আটক কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে সামরিক কায়দার পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার মুঠোফোন তল্লাশি করে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধানের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সে টেলিগ্রামে নব্য-নাৎসি মতাদর্শের একটি চ্যানেল অনুসরণ করত বলেও নিরাপত্তা সংস্থাটি নিশ্চিত করেছে। তদন্ত কমিটি এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া এই গোয়েন্দা তথ্যের জন্য রুশ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৪০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ওই হামলার কয়েক সপ্তাহ আগেও ওয়াশিংটন রাশিয়াকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল। একটি সন্ত্রাসী গোষ্ঠীর চালানো ওই হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।