পাকিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মোট ২৫ জন শিক্ষার্থী এই সুবিধা পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্স।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে ৫টি আসন বরাদ্দ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের বিস্তারিত তথ্য ও ফরম পাকিস্তানের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ঢাকার পাকিস্তান হাইকমিশনে সরাসরি জমা দিতে হবে। হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ।