মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০২:০০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছে সম্মিলিত সমর্থন চেয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বৈশ্বিক নানা সংকট সামলাতে সদস্য রাষ্ট্রগুলোর যৌথ উদ্যোগ জোরদারের ওপর তাগিদ দিয়েছেন তিনি।

অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে সোমবার তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি ও নিরাপত্তা রক্ষা, জলবায়ু সহনশীলতা তৈরি, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং নতুন প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথকে নতুন করে কার্যকর পদক্ষপে নিতে হবে।

বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ অবিলম্বে কার্যকর করার বিষয়ে বিশেষভাবে জোর দেন হুমায়ুন কবির। তাছাড়া কমনওয়েলথ দেশগুলোর অভ্যন্তরীণ অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে ও পারস্পরিক বিনিয়োগ বাড়াতে একটি সমন্বিত কাঠামোগত ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।