মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ০৯:২৮ এএম

বিএনপির ভোট বর্জনের আহ্বান প্রত্যাখ্যান করে মানুষ ভোট দিচ্ছে: নানক

রাজনীতি
Sub Editor
বিএনপির ভোট বর্জনের আহ্বান প্রত্যাখ্যান করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। রোববার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নির্বাচনী আসনে ভোট প্রদান শেষে এ কথা বলেন তিনি। নিজ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলেও আশা প্রকাশ করেছেন নানক। জাহাঙ্গীর কবির নানক বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি। তিনি বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি। ভোটারদের উদ্দেশ্যে নানক বলেন, ভোটারদের বলবো, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়ে যাবে। নানক বলেন, আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।