বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন তাদের ‘ডমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ প্রকল্পের আওতায় ৩২ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সেলস অফিসার কাম টেকনিশিয়ান’ পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগে নারীদের বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
- এনজিও খাতের ব্যবসায়িক কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
প্রয়োজনীয় দক্ষতা
- সোলার ইনভার্টার ও ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রটেকশন সিস্টেম এবং আর্থিং বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
- সাইট সার্ভে ও ফিজিবিলিটি অ্যাসেসমেন্টে দক্ষ হতে হবে এবং এমএস অফিস, এক্সেল, অটোক্যাড ও সোলার ডিজাইন সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে।
- কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও নেগোসিয়েশনে পারদর্শিতা থাকতে হবে।
অন্যান্য শর্তাবলি
- বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
- কর্মস্থল: রাজশাহী ও রংপুর বিভাগ।
- বেতন: মাসিক ২৫,০০০ টাকা।
- সুবিধাসমূহ: ভ্রমণের ভাতা, সপ্তাহে দুদিন ছুটিসহ প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্তের পিডিএফ কপি এবং দুজন রেফারির তথ্যসহ ই-মেইল (hr@sks-bd.org) করে ডেপুটি ডিরেক্টর-এইচআর বরাবর পাঠাতে হবে।
বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর ২০২৬।
- পদসংখ্যা: ৩২ জন।