মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৪০ এএম

ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতির ব্যাপকতা বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজনে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ট্রাম্প প্রশাসনের ওপর যুদ্ধ পরিচালনার বিষয়ে রাজনৈতিক চাপ ও কংগ্রেসের নজরদারি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগে ট্রাম্প স্বাধীনভাবে কোনো বড় সামরিক পদক্ষেপ নিতে পারেন কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প সামরিক অভিযান জোরদার করতে পারেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অতিথি মন্তব্য করেছেন, আগামী দুই মাসের মধ্যে ট্রাম্প ইরানে বড় ধরনের হামলা চালাতে পারেন। তবে অন্য অনেক বিশ্লেষকের মতে, কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলেই যে যুদ্ধ থেমে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে কিছুটা অসংলগ্নতাও লক্ষ্য করা যাচ্ছে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত বড় ধরনের কোনো হামলার পরিকল্পনা নেই, তবে পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে। অন্যদিকে পলিটিকোকে দেওয়া বক্তব্যে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি জানান, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে এই যুদ্ধের ভূমিকা রয়েছে। তার ভাষায়, ‘প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত।’।

নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণ হিসেবে যুদ্ধের চেয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকেই বেশি দায়ী করছেন ট্রাম্প। ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তিনি সরাসরি বলেন, নির্বাচনের ফলাফলের পেছনে মূলত পেট্রলের উচ্চমূল্যের প্রভাব কাজ করেছে। এভাবেই একদিকে সামরিক অভিযানের হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ রাজনীতির হিসাব-নিকাশ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন ট্রাম্প।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।