মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪০ এএম

ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা, আটক দুই ভাইবোন

সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা, আটক দুই ভাইবোন

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজি পাড়া এলাকা থেকে মোসা. বাবলী (২৬) ও তার ভাই মো. রুবেল রানা (৩২)-কে মাদকসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ নভেম্বর) রাতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা ছোট বাবু ও মেরিনা দম্পতির সন্তান।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা জব্দ করেছে। ডিবি পুলিশ জানায়, তল্লাশির সময় আসামি বাবলীর মাথার খোপার ভেতরে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চায়ের দোকানের আড়ালে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রুবেলের বিরুদ্ধে মাদকসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে।

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম গোলাম রসুল জানান, পুলিশ সুপার মো. বেলাল হোসেনের নির্দেশে জেলায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড এলাকায় এই অভিযান চালানো হয়। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।