মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

জবস
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ সংক্রান্ত তথ্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব খাতভুক্ত নবম ও দশম গ্রেডের বিভিন্ন প্রকৌশলী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৮টি শূন্য পদের বিপরীতে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • সহকারী প্রকৌশলী (পুর): ৬টি পদ, বেতন গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)।
  • সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ২টি পদ, বেতন গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)।
  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১টি পদ, বেতন গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)।
  • উপসহকারী প্রকৌশলী (পুর): ৫টি পদ, বেতন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)।
  • উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১টি পদ, বেতন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)।
  • উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ৩টি পদ, বেতন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অনগ্রসর শ্রেণিভুক্ত যেমন ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫৬ টাকা। গত ৫ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদনপত্র জমাদানের সর্বশেষ সময় ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

  • পদসংখ্যা: ৬।
  • পদসংখ্যা: ২।
  • পদসংখ্যা: ১।
  • পদসংখ্যা: ৩।
  • বিস্তারিত দেখুন এ ঠিকানায়।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।