মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:৪০ এএম

জয়পুরহাটে নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে পালিত হচ্ছে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বলসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিএনপি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।