মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:১৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৪০ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের দেড়শ রানের ইতিহাস

খেলা
নিজস্ব প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের দেড়শ রানের ইতিহাস

টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির স্বাদ পাওয়ার পর তাওহীদ হৃদয় এবার পৌঁছে গেলেন দেড়শ রানের মাইলফলকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংস। তার এই দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের তুলনায় টাইগাররা এখনো ৮৪ রানে পিছিয়ে রয়েছে। এরপর দেড়শ’ রানের মাইলফলক স্পর্শ করেন চারের মারে।

ইনিংসের ১৪৩ রানে থাকাকালীন হৃদয় একটি ছক্কা হাঁকান এবং পরবর্তীতে বাউন্ডারি মেরে দেড়শ রানের কোটা পূর্ণ করেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম, যিনি ১৫ রানে অপরাজিত আছেন। অষ্টম উইকেটে তাদের জুটিতে যোগ হয়েছে মূল্যবান ৯০ রান। এছাড়া দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারে আম্পায়ার্স কলে আউট হওয়া থেকে বেঁচে যান হৃদয়। দুজনের অষ্টম উইকেটের জুটি যোগ করেছে ৯০ রান।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।