চট্টগ্রামের লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফের সাজ্জাদনশীন পীর হযরতুল আল্লামা শাহসুফী সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সমাহিত করা হবে। তাঁর প্রয়াণে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইত্তেহাদে মুহিব্বানে চিশতীয়া বাংলাদেশ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।