মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০২:২২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:৩৩ এএম

গুলশানে ভোট দিলেন শেখ রেহানা

রাজনীতি
Sub Editor
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকা- ১৭ নির্বাচনী এলাকার এ ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার সঙ্গে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন বঙ্গবন্ধুকন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান। এসময় ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ তাদের স্বাগত জানান।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।