মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৩:১৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৪, ০৮:০৮ এএম

প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শনিবার

জাতীয়
Sub Editor
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন। রোববার তিনি ফিরে আসবেন ঢাকায়। নিজ বাড়িতে একরাত অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে। শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন । তার সফরসঙ্গী হিসেবে মন্ত্রীরা থাকবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। আজ বৃহস্পতিবার  (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এরপর দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।