মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৪, ০৩:৪৮ পিএম

শনিবার রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাজনীতি
Sub Editor
জাতীয় নির্বাচনের পর আগামী শনিবার(২৭ জানুয়ারি) প্রথমবারের মতো রাজধানীতে শান্তি ও গণতন্ত্র সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা জানান, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নেতারা। সমাবেশে মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাদের উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জানান নেতারা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।