মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৩, ০১:১৭ পিএম

আশুরার ফজিলত

ধর্ম ও জীবন
Sub Editor
আশুরার দিন রোজা রাখলে এক বছরের সগিরাহ গোনাহ মাফের আশা করেছেন স্বয়ং বিশ্বনবি (সা.)। হাদিসের বর্ণনায় এসেছে-হজরত আবু কাতাদাহ (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন, আশুরার দিনের রোজার দ্বারা আমি আল্লাহর কাছে বিগত বছরের গুনাহ মাফের আশা রাখি।’ (মুসলিম, তিরমিজি)। আশুরার রোজা রাখার পদ্ধতিও ঘোষণা করেছেন বিশ্বনবি। হাদিসে এসেছে-রাসূল (সা.) ইরশাদ করেছেন, তোমরা আশুরার রোজা রাখ; ইয়াহুদিদের মতো নয়; আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখ।’ (মুসনাদে আহমাদ)। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, যখন রাসূল (সা.) মদিনাতে এলেন তখন ইয়াহুদিরা আশুরার দিন রোজা রাখতেন। তারা জানল, এ দিন মুসা (আ.) ফেরাউনের ওপর বিজয় লাভ করেছিলেন। তখন নবি (সা.) তার সাহাবিদের বললেন, মুসা (আ.) সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার দিক থেকে তাদের চেয়ে তোমরাই অধিক হকদার। কাজেই তোমরা (আশুরার দিন) রোজা রাখ।’ (বুখারি)

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।