মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ এপ্রিল, ২০২৪, ১০:০৩ এএম

ডটবিডির প্রায় ৪০ হাজার ওয়েবসাইট অচল

জাতীয়
Sub Editor
ডটবিডি ডোমেইনে প্রায় ৪০ হাজার ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। ফলে নাগরিকরা সরকারি সেবাসহ নানা সেবা পেতে ভোগান্তির মধ্যে পড়েছেন।বিটিসিএলের রুট ডোমেইন নেটওয়ারর্ক সিস্টেমে (ডিএনএস) ক্রটির কারণে বুধবার সকাল সাড়ে ৮টা হতে এই সমস্যা শুরু হয়। বিটিসিএলেরর জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ মুখপত্র কে জানান, বুধবার সকাল সাড়ে ৮টা হতে কারিগরি ক্রটির কারণে ডটবিডি ডোমেইন বন্ধ আছে। ক্রটি নিরসনে কারিগরি টিম কাজ করছে। শিগগির ডটবিডি ডোমেইন সচল হবে।উদ্ভুত ঘটনায় বিটিসিএল দু:খ প্রকাশ করেছে। ডটবিডিতে রয়েছে দেশের জাতীয় ওয়েব পোর্টালসহ প্রায় ৪০ হাজার ওয়েবসাইট। শুধু জাতীয় ওয়েব পোর্টালের সঙ্গেই রয়েছে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ২৫ হাজার ওয়েবসাইট। জাতীয় পোর্টালে অনলাইন আবেদন, অনলাইন নিবন্ধন, অর্থ ও বাণিজ্য, শিক্ষা-বিষয়ক, পার্সপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন, পোস্টাল ও কুরিয়ার, পরীক্ষার ফলাফল, টিকেট বুকিং ও ক্রয়, যানবাহন সেবা, রেডিও ও টিভির খবর, নিয়োগ সংক্রান্ত, ইউটিলিটি বিল, কৃষি, মৎস ও প্রাণী, প্রশিক্ষণ, ভর্তির আবেদন, তথ্য ভাণ্ডার, বিভিন্ন জিজ্ঞাসা, স্বাস্থ্য বিষয়ক, ইউডিসি, আয়কর, ফরমস ও ট্রেজারি চালানের সেবা পেয়ে থাকেন নাগরিকরা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।