মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৪, ০৮:১৪ পিএম

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ নেতা সানি

ধর্ম ও জীবন
Sub Editor
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলসহ দেশের সব মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান জানান আওয়ামী লীগের এই নেতা। শুভেচ্ছা বার্তায় টাঙ্গাইল সহ মির্জাপুর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ ও দেশ বিদেশের মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।