মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৩, ০২:০১ পিএম

অসুস্থ প্রবাসী সেন্টু মিয়াকে হাইকমিশনের প্লেনের টিকিট হস্তান্তর

আইন-আদালত
Sub Editor
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দূতাবাসের কার্যালয়ে অসুস্থ প্রবাসী সেন্টু মিয়াকে প্লেনের টিকিট হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আর্থিক সংকটের কারণে তিনি দেশে যেতে পারছেন না। হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ জরুরি ভিত্তিতে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী সেন্টু মিয়াকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি এয়ার টিকিট হস্তান্তর করেন। এ সময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। সেন্টুর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি কিছুদিন ধরে চোখে দেখতে পারছেন না এবং তার চোখের অপারেশনের জন্য দেশে যেতে দূতাবাসের সহযোগিতার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।