প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৩৪ পিএম || প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৩, ০৭:৩৩ এএম
বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল ভারত
আগের ম্যাচেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো শক্তিশালী ভারতকে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এবার সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। হারমানপ্রীত কৌরদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিততে ২২৯ রান করতে হবে বাংলাদেশকে।
আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পর আজ ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারতের নারীরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন জেমিমা রদ্রিগেজ।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান।