মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ জানুয়ারি, ২০২৬, ০৮:৩৬ এএম

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য ​​​​​​​নিহত

জাতীয়
Sub Editor
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য ​​​​​​​নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশের এলাকায় দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নায়েক রুবেল। এ সময় খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।