যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশে (এএবি) ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির রেসিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস বিভাগে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
ম্যানেজার পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৫ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়। বেতন আলোচনা সাপেক্ষে।
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে নিন্মোক্ত লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন।
https://hotjobs.bdjobs.com/jobs/actionaid/actionaid1145.htm