মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬ পিএম

জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় সরকারকে নিতে হবে: শিবির সভা

লাইফস্টাইল
Sub Editor
জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় সরকারকে নিতে হবে: শিবির সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচন না করার জন্য নানা চক্রান্ত চলছে। কাদের প্ররোচনায় এই নির্বাচন পিছিয়েছে, তা সবাই জানে। এর আগেও কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন পেছানোর পেছনে কারা চক্রান্ত করেছিল, সেটিও সবার কাছে পরিষ্কার। জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর গত বছর ৩০ ডিসেম্বর প্রথমবারের মত জকসু নির্বাচন হওয়ার কথা ছিল। তবে এদিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হয় ভোট গ্রহণ। দুপুর দুইটায় এক সিন্ডিকেট মিটিং শেষে ৬ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।