মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ জানুয়ারি, ২০২৬, ০৭:২৬ পিএম

নির্বাচনের পরিবেশ দেখে লাঠিসোঁটা নিয়ে মারামারির আশঙ্কা প্রকাশ করে

রাজনীতি
Sub Editor
নির্বাচনের পরিবেশ দেখে লাঠিসোঁটা নিয়ে মারামারির আশঙ্কা প্রকাশ করে

নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে ক্যাডার ও লাঠিসোঁটা নিয়ে মারামারি করতে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। যেখানে যারা প্রতিদ্বন্দ্বী হবে, তারা নির্ভয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। যারা ভোটার, তারা নির্ভয়ে ভোট দেবেন। আমরা একটা সুষ্ঠু পরিবেশ চেয়েছি। এই পরিবেশ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি।  

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা, কিন্তু সে রকম কোনো উদ্যোগ দেখছি না। আমার বাসায় আগুন দেয়া হয়েছে। হামলা করা হয়েছে। আমার কর্মী তুলে নেয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, আমাকে হুমকি দেয়া হয়েছে যাতে আমি নির্বাচনে না অংশগ্রহণ করি। হুমকি দিয়ে নির্বাচন থেকে আমাদের বাইরে রাখা যাবে না।

আরও পড়ুন: তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

জাতীয় পার্টির একাংশের এই চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু এখন বলা হচ্ছে জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলাম। জুলাই আন্দোলনের বিরুদ্ধের দল বলে আমাদের সাথে মব করা হয়। জাতীয় পার্টি সবার আগে জুলাইয়ের পক্ষে কথা বলেছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।