মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ জানুয়ারি, ২০২৬, ০৭:২৯ পিএম

নির্বাচনের আগে আ. লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে: হাফিজ

রাজনীতি
Sub Editor
নির্বাচনের আগে আ. লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে: হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগে মাফিয়াল দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে। তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেয়া হবে।

শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ বলেন, হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠাতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিককে হত্যা করে, গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা ভারতে প্রবেশ করছে কোনো বাধা ছাড়াই। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব, যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।’

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১৬ বছর আগে যিনি ভোটার হয়েছিলেন, বিগত নির্বাচনে স্বৈরশাসনের কারণে তার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন। এখন মাফিয়া সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।